করোনা সংক্রমণের জেরে বন্ধ গড়চুমুক পর্যটন কেন্দ্র - The News Lion

করোনা সংক্রমণের জেরে বন্ধ গড়চুমুক পর্যটন কেন্দ্র




দি নিউজ লায়ন ;
এক বছরের মাথায় আবার করোনা সংক্রমণের কারণে হাওড়া জেলার অন্যতম গড়চুমুক পর্যটন কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নিল হাওড়া জেলা পরিষদ। হাওড়া জেলা পরিষদ সূত্রে খবর বুধবার থেকে আগামী ১৫ মে পর্যন্ত এই পর্যটন কেন্দ্রে পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। জেলা পরিষদ সূত্রে খবর পরবর্তী পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।


 সারা দেশের পাশাপাশি রাজ্যে বাড়ছে করনো। এবার জেলার অন্যতম পর্যটন কেন্দ্র গড়চুমুক পর্যটন কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নিল হাওড়া জেলা পরিষদ। হাওড়া জেলা পরিষদের সহকারি সভাধিপতি অজয় ভট্টাচার্য জানান বর্তমান কোভিড পরিস্থিতি উদ্বেগজনক হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান সাধারণ মানুষের কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে। প্রসঙ্গত গত বছর করোনা সংক্রমণের কারণে ১৭ মার্চ থেকে পর্যটকদের জন্য এই পর্যটন কেন্দ্রের দরজা বন্ধ হয়েছিল। 


দীর্ঘ কয়েক মাস বন্ধ থাকার পর পুজোর আগে এই পর্যটন কেন্দ্র পুনরায় পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছিল।এদিকে বছর ঘুরতে না ঘুরতেই আবার পর্যটন কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় মাথায় হাত পড়েছে স্থানীয় ব্যবসায়ীদের। তাদের মতে গত বছর প্রায় ৮ মাস পর্যটন কেন্দ্র বন্ধ থাকায় পথে বসতে হয়েছিল। পুজোর সময় পর্যটনকেন্দ্র খোলায় কিছুটা আশার আলো দেখেছিলাম। কিন্তু আবার দরজা বন্ধ হওয়ায় এবারে আমাদের না খেতে পেয়ে মরতে হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.